Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, খুব শিগগিরই এই দুই যুদ্ধের হয় মীমাংসা হবে, নয়তো যুক্তরাষ্ট্র জয়ী হবে।

শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন ট্রাম্প। ইরান যুদ্ধের প্রসঙ্গে তিনি ফের দাবি করেন, যে কোনও উপায়ে এই যুদ্ধের অবসান ঘটতে খুব বেশি সময় লাগবে না।

ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘হয় তারা আমাদের সবকিছু দেবে, নয়তো তাদের আর কোনও অস্তিত্ব থাকবে না।’ তবে ‘সবকিছু’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প আরও দাবি করেন, ইরান যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানের প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

যদিও এই দুই যুদ্ধের অবসান কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বা বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি তিনি।

এর আগে স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওয়াশিংটন থেকে টেক্সাসের সান আন্তোনিওতে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের যা করতে হবে, সেই দিক থেকে এটি একটি যুদ্ধ। ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করতে হবে আমাদের। আমরা তাদের পরমাণু শক্তি কেড়ে নিয়েছি। তাদের হাতে পরমাণু শক্তি থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যা আগে কখনও দেখেননি।’


ট্রাম্প আরও বলেন, ‘এই মুহূর্তে তাদের গোটা দেশ কার্যত ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর তা শেষ হলেই তেলের দাম হুড়মুড়িয়ে কমে যাবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

আল জাজিরার বিশ্লেষণ ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

গোপন নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা

আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ

আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

আরও পড়ুন

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম