Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পকে আহ্বান জেলেনস্কির

‘গাজার মতোই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পিএম

‘গাজার মতোই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত/ফাইল

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে—যেভাবে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

একটি টেলিফোন আলাপের সময় জেলেনস্কি ট্রাম্পকে এই আহ্বান জানান। কথোপকথনে তিনি গাজায় যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়নের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের সঙ্গে আলাপের সময় তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

জেলেনস্কি ট্রাম্পকে জানান, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রেখেছে। তিনি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলেনস্কির ভাষায়, দুই নেতা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট চুক্তিতে পৌঁছেছেন।

ট্রাম্পের মধ্যপ্রাচ্যে পূর্ববর্তী কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, ‌‘যেভাবে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পেরেছেন, সেই অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখুন।’

তিনি আরও বলেন, ‘রাশিয়াকে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে, আর তা সম্ভব হবে কেবল শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেই।’

ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর থেকে দুই নেতার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়। পরে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে তাঁদের মধ্যে সরাসরি সাক্ষাৎ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

আরও পড়ুন

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কেন ভারতজুড়ে এত বিতর্ক?

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম