Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অক্টোবরে এশিয়ার ৩ দেশে যাবেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

অক্টোবরে এশিয়ার ৩ দেশে যাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি মাসের শেষে দিকে জাপান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বুধবার ওয়াশিংটনে কেবল নেটওয়ার্ক সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘আমরা একটি সফর করতে যাচ্ছি — প্রেসিডেন্ট প্রথমে জাপান সফর করবেন, এরপর কোরিয়ায় যাবেন এপেক সম্মেলনে অংশ নিতে, যেখানে  পরিকল্পনা অনুযায়ী বিশ্বনেতারা একত্র হবেন।’

বেসেন্ট জাপান সফরের সুনির্দিষ্ট তারিখ জানাননি।  তবে বলেছেন, সফরটি এপেক সম্মেলনের আগে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর এপেক সম্মেলন শুরু হবে। 

এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সেখানে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর স্বাক্ষরিত শান্তিচুক্তির আনুষ্ঠানিক সাক্ষী হবেন।

ট্রাম্পের এই এশিয়া সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বাণিজ্য উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের সময় ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম