Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে সৌদি, প্রত্যাশা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে সৌদি, প্রত্যাশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, শিগগিরই আব্রাহাম চুক্তির সম্প্রসারণ ঘটবে এবং এতে সৌদি আরবও যুক্ত হবে। এই চুক্তির মাধ্যমে ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। 

শুক্রবার (১৭ অক্টোবর) ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এই চুক্তিতে যুক্ত হবে, এবং আরও অনেক দেশও এতে যোগ দেবে। আমার বিশ্বাস, যখন সৌদি আরব যোগ দেবে, তখন সবাই যোগ দেবে।  

তিনি আরও জানান, সম্প্রতি বুধবার পর্যন্ত তিনি কয়েকটি দেশের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করেছেন, যেখানে চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে অনেকে। ট্রাম্প বলেন, আমার মনে হয়, তারা খুব শিগগিরই সবাই এতে যুক্ত হবে। 

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে, যা এক চতুর্থাংশ শতাব্দী পর প্রথম কোনো আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ ছিল। পরবর্তীতে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়।  

সম্প্রতি মিসরে মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে বৈঠক করেন ট্রাম্প। তিনি দাবি করেন, গাজা যুদ্ধের অবসান ঘটানো তার প্রস্তাবই হতে পারে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর শান্তিচুক্তির সূচনা। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে এবং এমনকি ইরান ও ইসরাইলের মধ্যেও শান্তিচুক্তি সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। ইসরাইলি সংসদে তিনি বলেন, আমি মনে করি ইরানও এখন চায়। ভাবুন তো, কত ভালো হতো!

সূত্র: সামাটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কী জানতে চাইল ঢাকা

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কী জানতে চাইল ঢাকা

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম