Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী ভারতের, যা বললেন চীনা বিশেষজ্ঞ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম

বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী ভারতের, যা বললেন চীনা বিশেষজ্ঞ

Advertisement

বৈশ্বিক সামরিক বিমানবাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত।  এতে ক্ষুব্ধ হয়েছে চীনা মিডিয়া। 

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্ট (ডব্লিউডিএমএমএ)-এর ২০২৫ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ১০৩টি দেশ ও ১২৯টি বিমান পরিষেবার মোট ৪৮ হাজার ৮২টি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে।  তবে বিষয়টি নিয়ে সমালোচনা করছে চীনা মিডিয়াগুলো।  

চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস, চীনা সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনশের উদ্ধৃতি দিয়ে বলেছে যে- এই র‍্যাঙ্কিংকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়। তার মতে, কোনো সেনাবাহিনীর আসল শক্তি তার প্রকৃত যুদ্ধ ক্ষমতা থেকে বোঝা যায়, কাগজে দেখানো র‍্যাঙ্কিং থেকে নয়।

ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্টের এই ক্রমতালিকা কেবল যুদ্ধবিমানের বিবেচনাতেই তৈরি হয়নি, সার্বিক শক্তির নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে।

সংস্থাটির ‘ট্রু ভ্যালু রেটিং’ অনুযায়ী, ভারতের স্কোর ৬৯.৪ এবং চীনের ৫৮.১। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে ১ হাজার ৭১৬টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ যুদ্ধবিমান। 

এদিকে ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্টের তালিকায় যুক্তরাষ্ট্রের ট্রু ভ্যালু রেটিং ২৪২.৯। জাপান এবং ইসরাইল এই তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। 

এরপরেই চীনের অবস্থান হলেও তালিকার ১৪তম স্থানে জায়গা পেয়েছে ভারতের চির বৈরী প্রতিবেশী পাকিস্তান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম