Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

Advertisement

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদসহ রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়াত, দির ও মালাকান্দসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।

পিএমডি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। এর গভীরতা ছিল প্রায় ২৩৪ কিলোমিটার। গভীর উৎপত্তিস্থলের কারণে ভূমিকম্পের ধাক্কা ব্যাপক এলাকায় অনুভূত হলেও স্থলভাগে এর ক্ষতি তুলনামূলকভাবে সীমিত ছিল।

ভূমিকম্পের পর দেশজুড়ে জেলা প্রশাসন ও জরুরি প্রতিক্রিয়া ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের সঠিক মাত্রা ও প্রভাব যাচাইয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে পিএমডি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং গুজব না ছড়িয়ে সরকারি সূত্রের নির্দেশনা অনুসরণ করতে বলেছেন।

বিশেষজ্ঞরা জানান, পাকিস্তান পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। হিমালয় ফল্ট লাইনের নিচে টেকটোনিক পরিবর্তনের কারণে দেশটিতে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে। তারা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টা সম্ভাব্য আফটারশকের দিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

সূত্র: পাকিস্তান টুডে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম