Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশটি সফলভাবে তার পারমাণবিক শক্তিচালিত আন্তমহাদেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষা সম্পন্ন করেছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে এক বিবৃতিতে পুতিন জানান, রাশিয়ার এই অনন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে মঙ্গলবার। দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার (৮,৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এবং উড়েছে ১৫ ঘণ্টা ধরে।  

পুতিন বলেন, এটি সত্যিই একটি অনন্য অস্ত্র—এমন প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের নেই। তিনি রাশিয়ার যৌথ বাহিনীর একটি কমান্ড সেন্টার পরিদর্শনের সময় এ কথা বলেন। 

‘বুরেভেস্তনিক’ রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো এসএসসি-এক্স-৯ স্কাইফল নামে চিহ্নিত করেছে। ২০১৯ সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম আলোচনায় আসে, যখন একটি ব্যর্থ পরীক্ষার পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযানে প্রাণহানি ঘটে। 

রাশিয়ার এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটির দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে আরও এক ধাপ অগ্রগতি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

শিগগিরই যুক্তরাষ্ট্রের পতন, ২৭ বছরের বিশ্বযুদ্ধ ও পারমাণবিক হামলার পূর্বাভাস!

দ্য সান এক্সক্লুসিভ শিগগিরই যুক্তরাষ্ট্রের পতন, ২৭ বছরের বিশ্বযুদ্ধ ও পারমাণবিক হামলার পূর্বাভাস!

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানে পারমাণবিক বোমা হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস!

এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস!

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা কিমের

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা কিমের

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম