Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভিয়েতনামে ২৪ ঘণ্টায় ১,০৮৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম

ভিয়েতনামে ২৪ ঘণ্টায় ১,০৮৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

Advertisement

ভারি বৃষ্টিপাতের ফলে মধ্য ভিয়েতনামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নদীগুলো ফুলে উঠেছে এবং ঐতিহাসিক শহর হিউ এবং হোই আনসহ বাড়িঘর, কৃষিজমি এবং পর্যটন কেন্দ্রগুলো ডুবে গেছে।

হুয়ে শহরে ২৪ ঘণ্টায় ১,০৮৫ মিলিমিটার (৪২ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। হুয়ের পারফিউম নদী ৪ দশমিক ৬২ মিটার (১৫ ফুট) উঁচু হয়ে গেছে, ফলে শহরের রাস্তা ও বাড়িঘর প্লাবিত হয়েছে।

ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন শহর হোই আনও বন্যার কবলে পড়েছে। পর্যটকদের নৌকায় সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার পর্যটক অন্য হোটেলে স্থানান্তরিত করা হয়েছে।

থুয়া থিয়েন হুয়ে প্রান্তিক এলাকায় বন্যা ও ভূমিধসে ২০০ শিশুসহ প্রায় ১ হাজার মানুষ বিচ্ছিন্ন রয়েছেন। হানয় থেকে হো চি মিন সিটি পর্যন্ত প্রধান রেলপথ বন্ধ রয়েছে। ফলে হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন। বন্যার তীব্রতা কমানোর জন্য ৯৮০ টন ওজনের ১৯টি ট্রেনের ডিবি একটি সেতুর ওপর রাখা হয়েছে যাতে এটি প্লাবিত না হয়।

বিশ্ব উষ্ণায়নের কারণে সামুদ্রিক ঝড় ও বৃষ্টিপাত আরও প্রবল হচ্ছে। ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে বন্যাপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে প্রায় অর্ধেক মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হিউতে বন্যার ফলে ঘরবাড়ি ডুবে গেছে এবং প্রধান রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, বাসিন্দারা চলাচলের জন্য নৌকা ব্যবহার করেছেন।

সপ্তাহান্ত থেকে ভারি বৃষ্টিপাতের ফলে ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সাবেক রাজকীয় শহর হিউ প্লাবিত হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তীব্র বন্যা এবং ভূমিধসের ঝুঁকির কারণে শনিবার থেকে চারটি মধ্য প্রদেশের ৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে স্কুল ও অন্যান্য সরকারি ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। 

বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় ও বন্যার মতো চরম আবহাওয়া আরও মারাত্মক ও ধ্বংসাত্মক হয়ে উঠছে।

সূত্র: এপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই ব্যবহারে নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ, ইউনেস্কোকে উদ্যোগ নেওয়ার আহ্বান

এআই ব্যবহারে নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ, ইউনেস্কোকে উদ্যোগ নেওয়ার আহ্বান

এনএসইউতে বিএমএসএসের জাতীয় সাধারণ সভা

৮০০ শিক্ষার্থী-তরুণ স্বাস্থ্যকর্মীর অংশগ্রহণ এনএসইউতে বিএমএসএসের জাতীয় সাধারণ সভা

ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ

ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ইউনেস্কো সভায় শিক্ষা বাজেট বৃদ্ধি নিয়ে বাংলাদেশের জোরালো অবস্থান

ইউনেস্কো সভায় শিক্ষা বাজেট বৃদ্ধি নিয়ে বাংলাদেশের জোরালো অবস্থান

ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন: বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা

ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন: বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা

আরও পড়ুন

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে চোখে পানি এসেছিল সোনিয়ার

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে চোখে পানি এসেছিল সোনিয়ার

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম