Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুদানে ১৫০০ মানুষকে হত্যা করল আরএসএফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম

সুদানে ১৫০০ মানুষকে হত্যা করল আরএসএফ

সুদানের দক্ষিণ দারফুরের একটি ক্যাম্পে বাস্তুচ্যুত বাসিন্দারা। ছবি: সংগৃহীত

Advertisement

সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।  মাত্র তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে তারা।

এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সেনারা লড়াই করছে। এতে করে স্মরণকালের অন্যতম ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছেন দেশটির মানুষ।

আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশার শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে। সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভয়াবহ গণহত্যা চালায় আরএসএফ। তারা কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে।

সুদানের সংঘাতের ওপর নজর রাখা এ সংগঠনটি বলেছে আরএসএফ ‘সত্যিকারের গণহত্যা সংঘটিত’ করেছে।


গ্রুপটি বলেছে, গত দেড় বছর ধরে এল-ফাশারে বোমাবর্ষণ করে, মানুষকে ক্ষুধার্থ রেখে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ। গত তিনদিনে তারা আরও দেড় হাজার মানুষকে হত্যা করেছে। যা আগের গণহত্যার সঙ্গে নতুন আরেকটি গণহত্যা শুধুমাত্র যুক্ত হয়েছে।

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এল-ফাশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

সুদানের সরকার জানিয়েছে, রোববার থেকে আজ বুধবার পর্যন্ত শহরটিতে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২৭

সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২৭

লেবু ফুলের সুবাস ছড়ানো শহর আজ ভেসে গেছে রক্তে!

সুদান গৃহযুদ্ধ লেবু ফুলের সুবাস ছড়ানো শহর আজ ভেসে গেছে রক্তে!

লন্ডনে অপমানজনক পরিস্থিতিতে আমিরাতের প্রধানমন্ত্রী

লন্ডনে অপমানজনক পরিস্থিতিতে আমিরাতের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম