Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হামাসের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হামাসের

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি গ্রুপ। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এ অবস্থায় তারা নীরব থাকবে না।  একইসঙ্গে চলমান এ আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। 

সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। 

সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন।

বুধবার এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়।

হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। 

সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।


গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠনটি সতর্ক করে বলেছে,  যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত।

হামাস আরও জানিয়েছে, রাফা অঞ্চলে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।  তারা যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দখলদার ইসরাইলকে অভিযুক্ত করে বলেছে, তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য অজুহাত তৈরি করছে।

গোষ্ঠীটি গাজায় বেসামরিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলা চালানোকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং সতর্ক করেছে যে, এসব কার্যক্রম নিয়ন্ত্রণহীন পরিস্থিতির জন্ম দিতে পারে।

হামাস কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে জানিয়েছে, ওয়াশিংটন দখলদার ইসরাইলের রক্তপাতের অংশীদার হয়ে উঠেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীরবতা ও সহায়তা ইসরাইলকে গাজায় হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।

হামাসের এই সতর্কবার্তা এমন সময়ে আসলো, যখন দখলদার ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

তথ্যসূত্র: মেহের

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম