Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘লক্ষ্য অর্জনের পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ থামায় ভারত’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

‘লক্ষ্য অর্জনের পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ থামায় ভারত’

ভারতের বিমানবাহিনী প্রধান এমন দাবি করছেন। সংগৃহীত ছবি

Advertisement

যুদ্ধে পরাজিত হচ্ছে জেনে ভারতের কাছে যুদ্ধ বন্ধের দাবি করেছিল পাকিস্তান, এমন দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা দাবিতে জানান, তার মধ্যস্থতায় থেমেছে যুদ্ধ। ভারত সেটি নাকজ করেছে। তবে ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং সম্প্রতি জানিয়েছেন ভিন্ন তথ্য।

অমর প্রীত বলেছেন, পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষের সময় ভারতের সশস্ত্র বাহিনী নিজেরাই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমরা একটি জাতি হিসেবে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমাদের লক্ষ্য পূরণ হয়েছিল।’

বিদেশি চাপের কথা যখন ভারতে সমালোচনার জোয়ার বইয়ে দিচ্ছে তখন দেশটির বিমানবাহিনীর প্রধান বলেছেন, এই যুদ্ধবিরতি কোনো বিদেশি চাপের কারণে নয়। বরং ভারত নিজের লক্ষ্য পূরণ করেছিল বলেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেয়।

৯৩তম বিমানবাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে দেওয়া বক্তব্যে সিং বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এবং আগেই নির্ধারিত ছিল যে লক্ষ্য পূরণ হলেই সংঘর্ষের ইতি টানা হবে।

২০২৫ সালের ৭ মে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালায়। যা পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেসামরিক এলাকায় আঘাত হানে। এই হামলা হয় ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর এক হামলার পরিপ্রেক্ষিতে।

সিংয়ের মতে, ভারত মাত্র চার দিনেই তার ‘খুবই স্পষ্ট’ লক্ষ্য অর্জন করে এবং এরপর দ্রুততম সময়ে সংঘর্ষ শেষ করার সিদ্ধান্ত নেয়।

তার এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন দেশীয় মহলে সমালোচনা চলছে যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে খুব তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনিই যুদ্ধবিরতি ‘মধ্যস্থতা’ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

সীমান্তে চীন-পাকিস্তানের নতুন উদ্যোগে আপত্তি কেন ভারতের?

সীমান্তে চীন-পাকিস্তানের নতুন উদ্যোগে আপত্তি কেন ভারতের?

ভারতীয় যুদ্ধজাহাজে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে পাকিস্তানি জাহাজ?

ভারতীয় যুদ্ধজাহাজে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে পাকিস্তানি জাহাজ?

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি ভারতের

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি ভারতের

সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী

বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম