Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিপাইনের পর ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম

ফিলিপাইনের পর ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি

ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে ১৪০ প্রাণ কেড়ে নিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে এই ঝড়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কালমেগির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে। ঝড়ের তীব্র বাতাস ও বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ শত শত ফ্লাইট বাতিল করতে এবং ছয়টি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪৯ কিলোমিটার বেগের এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে দুই লাখ ৬০ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

ভিয়েতনামে গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত হয়ে আছে। এরমধ্যে এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানল দেশটিতে।

ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় টাইফুন আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে এটি দাক লাক এবং গিয়া লাই প্রদেশের ওপর আছে।

টাইফুনের কারণে সাতটি শহরের শত শত মানুষ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে আছে বলে সতর্কতা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ।

ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় বাড়িঘরের ছাদ উড়ে যাওয়া, হোটেলের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শক্তিশালী ঝড়ো বাতাসে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে সড়কে পড়েছে।

টাইফুন আঘাত হানার ৩০ মিনিট পর দাক লাক প্রদেশের মানুষ সহায়তা চায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভিয়েতনামের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, টাইফুন কালমেগির প্রভাবে দক্ষিণ চীন সাগরে ২৬ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে।

এদিকে শক্তিশালী এ সামুদ্রিক ঝড়ের কবল থেকে বাঁচতে গতকাল থেকেই ব্যাপক তৎপরতা শুরু করে ভিয়েতনামের সরকার। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানান।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, বাংলাদেশে সতর্কতা জারি

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, বাংলাদেশে সতর্কতা জারি

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল অধিদপ্তর

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল অধিদপ্তর

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

আরও পড়ুন

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম