Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন আসিম মুনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

শ্রীলঙ্কা দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন আসিম মুনির

পাকিস্তান সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির ও শ্রীলঙ্কান ক্রিকেট দল। গ্রাফিক্স: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৃহস্পতিবার জানিয়েছেন, সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি।

নাকভি বলেন, শ্রীলঙ্কান কর্মকর্তাদের উদ্বেগ দূর করতে এই আশ্বাস ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়া হয়েছে। পাকিস্তান সফরের সময় দলের নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন, এবং উভয় পক্ষই নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত আলোচনা করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জানান, সাম্প্রতিক কিছু ঘটনার পর শ্রীলঙ্কান কর্তৃপক্ষ কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিল, তবে পাকিস্তানের নেতৃত্ব, বিশেষ করে সেনাপ্রধান, সফররত খেলোয়াড় ও কর্মকর্তাদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছেন।

নাকভি আরও বলেন, সফর অব্যাহত রাখার শ্রীলঙ্কা সরকারের সিদ্ধান্ত অসাধারণ সাহস ও পাকিস্তানের প্রতি আস্থার প্রতিফলন। তিনি জানান, ইসলামাবাদে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সূত্র আফগানিস্তানের সঙ্গে যুক্ত বলে তদন্তে উঠে এসেছে।


পাকিস্তানের আইনমন্ত্রী আজম নজির তারার সিনেটকে জানান, শ্রীলঙ্কা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।

সিনেট সর্বসম্মতিক্রমে আইনমন্ত্রীর উপস্থাপিত একটি প্রস্তাব গৃহীত করে, যাতে পাকিস্তান সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কা সরকারকে শ্রদ্ধা জানানো হয়। 

প্রস্তাবে শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে পাকিস্তানের প্রতি সাহস ও সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি প্রস্তাবটি অনুমোদনের জন্য সিনেটকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন।

এর আগে নিরাপত্তা শঙ্কা থাকায় সফর চলাকালেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চেয়েছেন শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার। লঙ্কান ক্রিকেট বোর্ডের বরাতে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, যদি বোর্ডের অবাধ্য হয়ে এসব ক্রিকেটার দেশে ফেরেন, তবে তাদের ২ বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

আরও পড়ুন

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম