Logo
Logo
×

Advertisement

খেলা

বড় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

বড় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার

লঙ্কান কয়েকজন ক্রিকেটার নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ছাড়তে চেয়েছেন। সংগৃহীত ছবি

Advertisement

নিরাপত্তা শঙ্কা থাকায় সফর চলাকালেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চেয়েছেন শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার। লঙ্কান ক্রিকেট বোর্ডের বরাতে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, যদি বোর্ডের অবাধ্য হয়ে এসব ক্রিকেটার দেশে ফেরেন, তবে তাদের ২ বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে।

পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে হেরেছে সফরকারীরা। ১৪ নভেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে। তার আগে দেশে ফিরতে চেয়েছেন দলের অন্তত আটজন ক্রিকেটার। তাদের দাবির পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

শ্রীলঙ্কা দলের একাংশের চাওয়ার বিপরীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। এসময় পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দেয়। তবে যারা এই নির্দেশনা না মানবে, তাদের প্রতি কঠোর হবে বোর্ড।

ঠিক কোন কোন ক্রিকেটার বোর্ডের অবাধ্য হয়েছিলেন, তা জানা যায়নি। এমনকি সিরিজটি স্থগিত হওয়ার শঙ্কাও পুরোপুরি কাটেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

আরও পড়ুন

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম