Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৮ এএম

শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে পড়েছে ইউক্রেন। ওয়াশিংটনের সমর্থন হারানো অথবা দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন— এই দুইয়ের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। খবর রয়টার্সের।

ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা কঠিন সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে বলেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটি মেনে নিতে হবে। তিনি জানান, বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য যথোপযুক্ত সময়সীমা।

ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় খুব কম। ওই পরিকল্পনা তাকে গ্রহণ করতেই হবে। যদি পছন্দ না হয়, তাহলে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ওভাল অফিসে আমি তাকে (ভলোদিমির জেলেনস্কি) বলেছিলাম—‘তোমার হাতে কার্ড নেই।’

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারানো, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এই পরিকল্পনার দুইটি বিষয়—আমাদের মর্যাদা ও স্বাধীনতা—অক্ষুণ্ন রাখতে আমি দিনরাত লড়াই করব।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন প্রস্তাবটি না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সূত্র রয়টার্স।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম