Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া

ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য। ছবি: যুগান্তর

Advertisement

ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য। এতে বাড়িঘর ছাড়তে হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তান।

চলমান বন্যায় সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১০,৪৬৯ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, যা গতরাতে প্রায় ৯,০০০ থেকে বৃদ্ধি পেয়েছে।

উত্তর-পূর্ব মৌসুমি বর্ষণের কারণে তুমপাট, কোটা বারু, পাশোর পুতিহ এবং বাচোক জেলায় বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় ৮,২৪৮ জন বন্যাকবলিত মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্যে ৩৩টি অস্থায়ী ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।

পেরাক, মানজুং, পেরাক তেঙ্গাহ, লারুত-মানতাং-সেলামা ও বাতাং পদাং জেলার ৯৪৬ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। 

উত্তরাঞ্চলে কেদাহর কুলিমে ৩৪২ জন, পেরলিসের পদাং বেসার ও কাংগারে ৩১০ জনকে সরানো হয়েছে। পেনাংয়েও বন্যার প্রভাব পড়েছে, যেখানে সেবেরাং পেরাই থেকে ২৪২ জনকে ত্রাণকেন্দ্রে নেওয়া হয়েছে।

এ ছাড়া সোমবার সকালে তেরেঙ্গানুর বেসুতে ২৮২ জন এবং সেলাংগরের সাবাক বেরনামে ৫৫ জন বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম