Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে যে কঠোর ব্যবস্থা নিলেন ইসরাইলি সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে যে কঠোর ব্যবস্থা নিলেন ইসরাইলি সেনাপ্রধান

ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। ছবি: এএফপি

Advertisement

ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ রোববার (২২ নভেম্বর) ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এবং কিছু কর্মকর্তাকে তিরস্কার করেছেন। গাজার দিক থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ওই হামলার সময়কার প্রস্তুতি ও প্রতিক্রিয়ায় বড় ধরনের ঘাটতি ছিল বলে সামরিক বাহিনীর তদন্তে উঠে এসেছে। 

সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, একদল কর্মকর্তাকে রিজার্ভ ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কোনো দায়িত্ব পালন করবেন না। কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একজনকে জানানো হয়েছে যে তার সামরিক ক্যারিয়ার এখনই শেষ; আরেকজন নিজ থেকেই পদত্যাগপত্র দিয়েছেন। 

রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর, অপারেশনস অধিদপ্তর এবং গাজা-দায়িত্বপ্রাপ্ত সাউদার্ন কমান্ডের সাবেক প্রধানরা। তারা এর আগে সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও রিজার্ভ হিসাবে যুক্ত ছিলেন।  

ইসরাইলি সামরিক প্রধান আইয়াল জমির বলেন, ৭ অক্টোবর আইডিএফ তার প্রধান দায়িত্ব—রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দিতে—ব্যর্থ হয়েছে। 

তিনি আরও বলেন, এটি ছিল গুরুতর, স্পষ্ট ও পদ্ধতিগত ব্যর্থতা। ঘটনার আগের সিদ্ধান্ত ও প্রস্তুতি থেকে শুরু করে ঘটনাকালীন আচরণ—সব ক্ষেত্রেই ঘাটতি ছিল। সেদিনের শিক্ষা বহু এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আইডিএফকে সেই শিক্ষা পথনির্দেশ দেবে।  

৭ অক্টোবরের ব্যর্থতার জবাবদিহি নিয়ে ইসরাইলে চাপ ক্রমেই বাড়ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখনো ওই হামলার বিষয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করেনি। শনিবার তেল আবিবে হাজারো বিক্ষোভকারী, যার সঙ্গে বিরোধী দলীয় নেতারাও যোগ দেন, রাষ্ট্রীয় পর্যায়ের তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

ইসরাইলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং প্রায় ২৫০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।  

এর পরপরই ইসরাইল গাজায় স্থল ও বিমান অভিযান শুরু করে, যা এখন পর্যন্ত গোটা উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এ পর্যন্ত সেখানে ৬৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, যা চলমান যুদ্ধ শেষ করার বৃহত্তর পরিকল্পনার অংশ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নির্বাচন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম