Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।

Advertisement

ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি। ইরানের নৌ বাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। 

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সাইয়্যেদ মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও বলেন, এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। নৌ বাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম- এটা তারা প্রমাণ করেছে।

জেনারেল মুসাভি আরও বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে, তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ ইউনিটের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল। আল্লাহর রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যেকোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন অবরোধে আটকা ইরানের ২৫ বিলিয়ন ডলারের তেল

মার্কিন অবরোধে আটকা ইরানের ২৫ বিলিয়ন ডলারের তেল

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

আরও পড়ুন

মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের

মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম