Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম

ইসরাইলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস

হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হায়া। ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় ইসরাইলি দখলদারত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস।  শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল-হায়া। 

তিনি  বলেন, ‘দখলদারি ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্রশস্ত্র রাখছি। দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।’

রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল-হায়ার দফতর জানিয়েছে।

খলিল আল-হায়া আরও বলেন, ‘আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে, তা মেনে নেওয়া হবে না।’


গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে ‍উপত্যকাটিতে হামলা চালানো ইসরাইলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় শনিবার (৫ ডিসেম্বর) ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোঁড়ে নেতানিয়াহু সেনারা।

পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একইদিন, পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা

এদিকে, রাফাহ সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফাহ সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা।

তথ্যসূত্র: ফ্রান্স ২৪

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম