Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ রাশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার অভিযোগ রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক বলেছেন, কিয়েভ ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত সামনে আনছে যা মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। এছাড়া ইউক্রেন শান্তি আলোচনাকে ভেস্তে দিয়ে তার দায় রাশিয়ার ওপর চাপানোর জন্য এমনটা করছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম ইজভেসতিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি সময় নষ্ট করা বা এক ধরনের ব্লাফ ছাড়া আর কিছু নয়। কিয়েভ ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোকে যতোটা সম্ভব বদলে ফেলতে চায়।’

তিনি আরও বলেন, ‘বাস্তবে কিয়েভ এমন সব শর্ত দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এরপরের ধাপ হলো রাশিয়ার ওপর অভিযোগ চাপানো যে আলোচনাকে তারাই নষ্ট করেছে। এটিই কিয়েভের মূল লক্ষ্য।’


এদিকে, গত শনিবার (৬ ডিসেম্বর) কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়। এদিন  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের ‘গঠনমূলক’ কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম