Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রতীকী ছবি

Advertisement

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর (জেএমএ)। খবর আল জাজিরার।

জেএমএ জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার (১২.৪ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ওই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ও বড় ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পরই এই ভূ-কম্পন আঘাত হানল।

সোমবারের ভূমিকম্পের পর, সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। সেইসঙ্গে  এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা বৃদ্ধির জন্য সতর্ক থাকতে বলেছে।

আরও পড়ুন
জাপানে ভূমিকম্পে আহত ৩০

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম