Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

জাপানে ভূমিকম্পে আহত ৩০

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাপানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া এর প্রভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি ঘরবাড়ি। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে জাপানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার। মুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিকট ভবিষ্যতে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ভূতত্ত্ববিদরা। এএফপি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম