Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। এ সফরকে সামনে রেখে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কাঠমান্ডুতে নেপালের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। এসব বৈঠকে সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী শাহ ২২ নভেম্বর থেকে তিন দিনের সরকারি সফরে ভারতে যাবেন। নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাইয়ের আমন্ত্রণে বিক্রম মিশ্রি ৪ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নেপালে দুই দিনের সরকারি সফরে ছিলেন। বৃহস্পতিবার ভারত ও নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের সময় মিশ্রি প্রধানমন্ত্রী শাহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

আলোচনায় ভারত-নেপাল সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শাহের আসন্ন ভারত সফরের সময় যেসব উদ্যোগ নেওয়া যেতে পারে বা যেসব ফলাফল অর্জিত হতে পারে, তা নিয়ে আলোকপাত করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শাহ নেপাল-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন।

বৈঠককালে মিশ্রি, নেপালের প্রধানমন্ত্রী শাহকে তার আসন্ন ভারত সফরের প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। তিনি জ্বালানি, জলসম্পদ, বাণিজ্য, ট্রানজিট ও বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির ওপর আলোকপাত করেন। পররাষ্ট্র সচিব নেপালের প্রধানমন্ত্রীকে আরও জানান যে, বৃহস্পতিবার অযোধ্যা-জনকপুর রেল পরিষেবার একটি পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম