Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

ঝড়ে পানিতে ডুবল ৭০ হাজার ঘর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসরাইলের নির্মম ধ্বংসযজ্ঞ কেড়ে নিয়েছে ঘরবাড়ি, নিশ্চিহ্ন করেছে চেনা জীবনের শেষ চিহ্নটুকু। প্রাণ বাঁচাতে জরাজীর্ণ তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন গাজার ঘরহারা হাজারো মানুষ। কিন্তু এবার শীতের আগমনী বৃষ্টি কেড়ে নিচ্ছে মাথা গোঁজার সেই ঠাঁইটুকুও। শুক্রবার সন্ধ্যায় তুমুল ঝড়ে পানিতে ডুবে যায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু। মাত্র ১২ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে প্রায় ৭০ হাজার তাঁবু। ভেজা বিছানা, স্যাঁতসেঁতে কাপড় আর মাথার ওপর চুইয়ে চুইয়ে পড়ছে পানি। কোথাও যাওয়ার জায়গা নেই, নেই নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা। সন্তানদের বুকে জড়িয়ে ধরে ভেজা মেঝেতেই রাত কাটাচ্ছেন অসহায় বাবা-মায়েরা। খবর ইন্টারন্যাশনাল মিডল ইস্ট মিডিয়া সেন্টারের।

শুক্রবার সন্ধ্যায় বজ ঝড়সহ বৃষ্টিতে উপত্যকাজুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে ডুবে যাওয়ায় প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার ভোরে বৃষ্টি শুরু হওয়ার পর মাত্র ১০ ঘণ্টায় তারা প্রায় ১ হাজার ৫০০টি বিপদসংকেত পেয়েছে। কয়েকটি আশ্রয়শিবিরে পানির উচ্চতা ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। এতে খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া লাখো ফিলিস্তিনির জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। বিশেষ করে নিচু জায়গায় স্থাপন করা তাঁবুগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়েছে। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়েছে। কোনো কোনো তাঁবু প্রায় পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাব অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার পানি থেকে বাঁচাতে অনেকে নিজেদের অবশিষ্ট জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এদিকে ভারী বৃষ্টির কারণে উত্তর গাজায় ইসরাইলি বোমাবর্ষণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ভবনের দেয়াল ধসে পড়ে। এতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃষ্টির কারণে যুদ্ধবিধ্বস্ত ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আবহাওয়ার অবনতি গাজার বাস্তুচ্যুত শিবিরগুলোতে আগে থেকেই দুর্বিষহ জীবনযাপন করা মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি ও নারীরা বাড়তি ঝুঁকির মুখে রয়েছেন। দীর্ঘ সময় ঠান্ডা ও ভেজা পরিবেশে থাকা, স্যাঁতসেঁতে বিছানায় ঘুমানো এবং পর্যাপ্ত পোশাক ও কম্বলের অভাব নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। স্বাস্থ্য পরিস্থিতির অবনতি এবং মৌলিক সেবার সংকটের মধ্যে শিশুরা সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছে। শিবিরগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস, ব্যক্তিগত গোপনীয়তার অভাব এবং নিরাপদ জায়গার সংকট পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম