Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

ইসরাইলে কাটছে না সরকার গঠনের জট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসরাইলের নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে তাকে সরিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন প্রধান বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গ্যাদি আইজেনকোট। নির্বাচনের পর পার্লামেন্টের অধিকাংশ সদস্যের সমর্থন পেয়েছেন আইজেনকোট। তবে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পেলেও তাদের নিয়ে সরকার গঠনে আপত্তি রয়েছে তার জোটে। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের শরিকদের মধ্যেও দেখা দিয়েছে মতবিরোধ। এমন পরিস্থিতিতে সরকার গঠনের সুযোগ কাকে দেওয়া হবে, তা নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। রাজনৈতিক সমঝোতা না হলে শেষ পর্যন্ত নতুন নির্বাচন হতে পারে দেশটিতে। খবর আল জাজিরার।

নির্বাচনের পর গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট হারজগের আলোচনা শেষ হয়। সেখানে ১২০ সদস্যের নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) ৬৭ জন সদস্য আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানান ৪৬ জন। ফলে এখন পর্যন্ত ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন আইজেনকোট। ইসরাইলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। সে হিসাবে আইজেনকোটের পক্ষে সুপারিশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার সীমা ছাড়িয়েছে। তবে প্রেসিডেন্ট হারজগ এখনো প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি সমর্থন জানাননি। তার বক্তব্য, সংখ্যার হিসাবে পরিস্থিতি স্পষ্ট মনে হলেও দুই রাজনৈতিক শিবিরের মধ্যে এবং প্রতিটি শিবিরের অভ্যন্তরেও পারস্পরিক আপত্তি ও ভেটো থাকায় কে শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন, তা নিশ্চিত করে বলা কঠিন। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

মার্কিন রাজনীতিতে পরিবর্তনের হাওয়া

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

গাজায় নড়বড়ে তাঁবু শীতের ঘাতক বৃষ্টি

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট হারজগ

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

ভারত সফরে যাচ্ছেন নেপালের বালেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম