Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, হতাহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, হতাহত ৭

জাবালিয়া, গাজা সিটি ও খান ইউনিস, রাফাহ এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজাজুড়ে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত ও এক শিশুসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) জাবালিয়া, গাজা সিটি ও খান ইউনিস, রাফাহ এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী।

‘ইয়েলো লাইন’ এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালালে আইয়ুব আবদেল আয়েশ নাসর নামে একজন ফিলিস্তিনি নিহত ও দুইজন আহত হন।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় এক শিশুকে গুলিবিদ্ধ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ‌৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।


গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে রাফাহ এলাকায় বিস্ফোরণে এক ইসরাইলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরস্ত্রীকরণের কোনো ইচ্ছা দেখাচ্ছে না হামাস। তবে হামাস পাল্টা দাবি করেছে, ইসরাইলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনাটি পুরানো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে। যুদ্ধবিরতিতে এখনও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি।

এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান অভিযোগ করে বলেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, তুরস্ক শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করবে না। এদিকে বুধবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধিদল। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি

নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি

ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক

ট্যুর গাইডকে সাগরে ফেলে দিলেন ইসরাইলি পর্যটক

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

আরও পড়ুন

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

স্মৃতিসৌধে হাসাহাসি, সেনাসদস্যের ধমক খেলেন হেগসেথ

স্মৃতিসৌধে হাসাহাসি, সেনাসদস্যের ধমক খেলেন হেগসেথ

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম