Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাদুরো ইস্যুতে সরাসরি ট্রাম্পের বিরোধিতা করলেন মামদানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

মাদুরো ইস্যুতে সরাসরি ট্রাম্পের বিরোধিতা করলেন মামদানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। 

নতুন বছরের প্রথম দিন গত বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেন জোহরান। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার নিন্দা জানিয়ে বলেন, এটা যুদ্ধের মতো একটা কাজ। একই সঙ্গে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এমন নগ্নভাবে শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল বিদেশের মানুষদের প্রভাবিত করছে না, এটি সরাসরি নিউইয়র্কবাসীদেরও প্রভাবিত করছে। যার মধ্যে এই শহরকে নিজেদের ঘর হিসেবে গণ্য করা ভেনেজুয়েলার হাজারো মানুষও রয়েছে।’

মামদানি আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য হলো নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। আমার নেতৃত্বাধীন প্রশাসন সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।’

এর আগে শুক্রবার  (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

তথ্যসূত্র: ফক্স নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

ট্রাম্পের এই ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

ট্রাম্পের এই ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

আরও পড়ুন

মোদির মতো এত বড় ‘কাপুরুষ’ ভারত আগে দেখেনি: অভিজিৎ দীপকে

মোদির মতো এত বড় ‘কাপুরুষ’ ভারত আগে দেখেনি: অভিজিৎ দীপকে

২১০০ সালের মধ্যে মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে: ল্যানসেট

২১০০ সালের মধ্যে মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে: ল্যানসেট

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম