২১০০ সালের মধ্যে মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে: ল্যানসেট
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, পারমাণবিক যুদ্ধ আর কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারের কারণে আগামী ২১০০ সালের মধ্যেই পৃথিবী থেকে মানুষ চিরতরে হারিয়ে যেতে পারে।
আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ‘দ্য ল্যানসেট’-এর একটি গবেষণায় এই ভয়ংকর বিপদের কথা উঠে এসেছে। বিশ্বের গবেষকরা আগামী ৭৫ বছরের মধ্যে মানুষের বেঁচে থাকার জন্য ১৭টি বড় ধরনের হুমকি খুঁজে বের করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এআই ব্যবহার করে প্রাণঘাতী জৈব অস্ত্র তৈরি বা পারমাণবিক যুদ্ধ লেগে গেলে আকাশে এত ধোঁয়া ও ছাই জমবে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। এতে বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে এবং মানুষ বিলুপ্ত হয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ আর এআই ছাড়াও মানুষের বেঁচে থাকার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জলবায়ু পরিবর্তন, তীব্র বায়ুদূষণ, শিশুদের অপুষ্টি, ওষুধে জীবাণু না মরা এবং উন্নত দেশগুলোর গরিব দেশকে সাহায্য কমানোর সিদ্ধান্ত।
তবে বিজ্ঞানীরা আশার আলোও দেখিয়েছেন। তারা বলছেন, এখনই যদি বিশ্বনেতারা সঠিক সিদ্ধান্ত নেন এবং পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দেন, তবে এই বিপদ থেকে বাঁচার পথ এখনও খোলা আছে। বার্লিনের এক বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এই তথ্য তুলে ধরে গবেষকরা বিশ্বনেতাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান

-6acb97fc457f0.jpg)