Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলায় নিহত ৩০

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলায় নিহত ৩০

নাইজার রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের ভয়াবহ হামলা। ছবি: সিএনএন

Advertisement

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। খবর সিএএন’র।

গত শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন রোববার (৪ জানুয়ারি) জানিয়েছেন, ‘ডাকাত’ হিসেবে পরিচিত এই সশস্ত্র গোষ্ঠীটি বিকেল সাড়ে ৪টার দিকে বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে। তারা বাজারের বিভিন্ন স্টলে আগুন ধরিয়ে দেয় এবং প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়। 

পুলিশের তথ্যমতে, ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি বেশ কিছু ব্যক্তিকে অপহরণ করা হয়েছে, যাদের উদ্ধারে বর্তমানে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। তারা জানান, গত শুক্রবার থেকেই নিকটবর্তী আগওয়ারা ও বোরগু গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই ধারাবাহিক হামলা শুরু হয়েছিল। 

হামলায় আহত দাউদা শাকুল্লে জানান, নারী ও শিশুদের ওপরও তারা কোনো দয়া দেখায়নি এবং হামলার পর থেকে সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না। স্থানীয়রা নিজেরাই এখন পর্যন্ত মৃতদেহগুলো উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। খালিদ পিসসা নামের অপর এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, কাসুয়ান দাজি ছাড়াও চুকামা ও শাঙ্গা এলাকায় হামলা চালানো হয়েছে এবং নিহতের সংখ্যা অন্তত ৪০ জন হতে পারে।

এই ঘটনার প্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের খুঁজে বের করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি অপহৃতদের দ্রুত উদ্ধার এবং বিশেষ করে বনাঞ্চলের কাছের অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা অভিযান জোরদার করার প্রতিশ্রুতি দেন। 

উল্লেখ্য, এই হামলার মাত্র কয়েক সপ্তাহ আগেই ওই অঞ্চল থেকে ৩০০-এর বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষক অপহৃত হয়েছিলেন, যারা প্রায় এক মাস পর মুক্তি পান। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর গণহত্যামূলক কর্মকাণ্ড এবং অপহরণের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল ‘বিগ প্ল্যান’

টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে ছিল ‘বিগ প্ল্যান’

টাইগারের ওপর হামলায় গুলিবিদ্ধ ভক্তকে যে আশ্বাস দিলেন বাবা জ্যাকি শ্রফ

টাইগারের ওপর হামলায় গুলিবিদ্ধ ভক্তকে যে আশ্বাস দিলেন বাবা জ্যাকি শ্রফ

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

পুলিশের চাঞ্চল্যকর তথ্য শুধু টাইগার নয়, নজরদারিতে ছিল আরও তিন বলিউড সুপারস্টার

আরও পড়ুন

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

পশ্চিমবঙ্গে বাদপড়া ভোটারদের আপিল মুসলমান হলে আবেদনই খারিজ

মুসলমান হলে আবেদনই খারিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম