Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

ছবি: সংগৃহীত

Advertisement

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও পাকিস্তানে অবস্থান করছিলেন এক ভারতীয় নারী। এক পাকিস্তানি পুরুষকে বিয়েও করেছিলেন। শিখ ধর্মের ওই নারী বিয়ের আগে হন ধর্মান্তরিত। কিন্তু ভিসার মেয়াদ না থাকায় পাকিস্তানি রেঞ্জার্স (প্যারামিলিটারি বাহিনী) সেই ভারতীয় নারীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতিস্বরূপ ওয়াঘা সীমান্তে নিয়ে গেছে। সূত্রের বরাতে সোমবার (৫ জানুয়ারি) এমনটাই জানা যায়।  

সরবজিৎ কৌর নামে পরিচিত ৪৮ বছর বয়সী ওই শিখ নারী গত বছরের ৪ নভেম্বর গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ দিনের ধর্মীয় উৎসবে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। ওই নারীর ভিসার মেয়াদ গত ১৩ নভেম্বর পর্যন্ত থাকলেও মেয়াদ শেষ হওয়ার পরও তিনি পাকিস্তানে থেকে যান। 

পাকিস্তানে অবস্থানকালে কৌর শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন নূর ফাতিমা। স্থানীয় আদালতে দেওয়া বিবৃতিতে কৌর জানান, তিনি কোনোপ্রকার চাপ ছাড়াই নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে নাসিরকে বিয়ে করেছেন তিনি এবং স্বামীর সঙ্গেই থাকতে চান। 

নিকাহনামা অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ১০,০০০ রুপি মোহরানাতে তাদের বিবাহ সম্পন্ন হয়, যা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সূত্রের বরাতে জানা যায়, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌর ও হুসেনের পরিচয় হয় এবং কয়েক বছর ধরে তাদের বন্ধুত্ব গভীর হয়।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কৌরের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ হাসান পাশা বলেন, তার মক্কেলকে নিজের ইচ্ছায় ভারতে ফেরত পাঠানো হচ্ছে। তিনি জানান, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কৌর বর্তমানে পাকিস্তানে আইনত থাকতে পারবেন না। তবে ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি স্বামী/স্ত্রীর ভিসায় পাকিস্তানে ফিরে এসে স্থায়ীভাবে বসবাসের আবেদন করবেন।

পাকিস্তানি রেঞ্জার্স সূত্রের বরাত দিয়ে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে ফিরে না আসায় ওয়াঘা সীমান্ত দিয়ে কৌরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

বামেরা বাংলাদেশে যাক: দিলীপ ঘোষ

বামেরা বাংলাদেশে যাক: দিলীপ ঘোষ

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম