Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যেসব কারণে ফেরত পাবেন না মার্কিন ভিসার জামানতের টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

যেসব কারণে ফেরত পাবেন না মার্কিন ভিসার জামানতের টাকা

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ৫ থেকে ১৫ হাজার ডলার ভিসা বন্ড বা জামানত দিতে হবে। বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব শর্ত মেনে চললে ভিসা বন্ডের ওই অর্থ ফেরত পাবেন ভিসার আবেদনকারী।

এগুলো হলো—

১. ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য রেকর্ড করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। 

২. ভিসাধারীর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেননি।

৩. ভিসাধারীকে নির্ধারিত বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ভিসা বন্ড শর্ত ভঙ্গের কিছু কারণও উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে।

এই কারণগুলো ছাড়াও ভিসা বন্ড বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

১. ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য পায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

২. ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভিসাধারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

৩. ভিসাধারী নন-ইমিগ্র্যান্ট মর্যাদা থেকে অভিবাসী হওয়ার আবেদন করেন, যার মধ্যে অ্যাসাইলামের আবেদনও রয়েছে।

ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কিছু পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে বলে জানানো হয়েছে। অন্যথায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে অথবা তাদের দেশত্যাগের তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার ঝুঁকি থাকবে। নির্ধারিত প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (বিওএস), জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) ও ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ

বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সালমান-এরদোগান

ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সালমান-এরদোগান

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

আরও পড়ুন

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

নির্জন জঙ্গলে মাটি খুঁড়ে মিলল ৫ কেজি স্বর্ণ, নারী ইনফ্লুয়েন্সার গ্রেফতার

নির্জন জঙ্গলে মাটি খুঁড়ে মিলল ৫ কেজি স্বর্ণ, নারী ইনফ্লুয়েন্সার গ্রেফতার

ভারতে ‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতে ‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম