Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সম্পর্কে নতুন মোড়

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূর। ছবি: সংগৃহীত

Advertisement

২০২১ সালে ক্ষমতা দখলের পর এই প্রথমবারের মতো ভারতে এক জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে এই কর্মকর্তাকে।

ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও, এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। মূলত ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার দূরত্বের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে দিল্লি।

আফগান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূর ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার দিবাগত রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, উভয় পক্ষই আফগানিস্তান-ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

ভারত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও, আফগান দূতাবাস নূর আহমদ নূরের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে।

আন্তর্জাতিকভাবে বৈধতা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তান তাদের বিদেশের মিশনগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যার ধারাবাহিকতায় এই নিয়োগ। এর আগে গত অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের ‘টেকনিক্যাল মিশন’কে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দিয়েছিল।

উল্লেখ্য, বর্তমানে একমাত্র রাশিয়া আফগান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

তথ্যসূত্র: দ্য ডন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

আরও পড়ুন

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম