Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের হুমকি

কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আল-উদেইদ— মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরেই কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। 

কর্মকর্তারা বলেছেন, আংশিক ভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’। বিবিসি জানতে পেরেছে যে, কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে।

কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল-উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন
আকাশসীমা বন্ধ করল ইরান

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ০২টা ৪৫মিনিট থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

কাতারসহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিল যুক্তরাজ্য

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিল যুক্তরাজ্য

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

আরও পড়ুন

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম