Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

ছবি: সংগৃহীত

Advertisement

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আটজন নিহত হয়েছেন

শুক্রবার (২০ নভেম্বর) রাশিয়া এ হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। খবর রয়টার্স। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করার পরই এ হামলা চালানো হয়। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে নিপ্রো নদীর ওপর নির্মিত তিনটি সেতু লক্ষ্য করেও হামলা চালানো হয়। সেতুগুলো রাজধানীর দুই পাশের যোগাযোগ রক্ষা করে। হামলার সময় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। নিরাপত্তার জন্য বাসিন্দারা মেট্রোরেল স্টেশনগুলোতে আশ্রয় নেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনজুড়ে জ্বালানি, সরবরাহব্যবস্থা এবং রেল যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

চলতি বছরে যুদ্ধের সম্মুখসারিতে বড় ধরনের অগ্রগতি না থাকলেও আকাশপথে হামলা জোরদার করেছে দুই পক্ষই। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, পরিবহন ও সরবরাহব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি ছিল অন্যতম বৃহৎ হামলা। পুতিন অত্যন্ত পরিকল্পিত ও প্রদর্শনমূলকভাবে এই হামলা চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের অক্ষমতা ঢাকতে রাশিয়া এ ধরনের সন্ত্রাস ও মানুষের জীবনের ওপর হামলাকে বেছে নিচ্ছে।’

রাশিয়ার হামলার কৌশলকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে জেলেনস্কি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক ঢেউয়ের মতো ছোড়া হচ্ছিল। প্রতিটি হামলার মধ্যে বিরতি ছিল মাত্র ২০ থেকে ৩০ মিনিট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

সিএনএনের বিশ্লেষণ রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

আরও পড়ুন

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

আল-জাজিরার বিশ্লেষণ ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম