Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মাচাদো ‘অসাধারণ নারী’: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম

মাচাদো ‘অসাধারণ নারী’: ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে অভিহিত করেন তিনি। খবর এএফপির। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। এ সময় তিনি তার শান্তির নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। পদকটি উপহার পেয়ে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি যে কাজ করেছি, তার জন্য তার (মাচাদো) শান্তির নোবেল পদক’ তাকে (ট্রাম্প) উপহার দিয়েছেন মাচাদো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মাচাদোর পক্ষ থেকে তাকে (ট্রাম্প) পদক উপহার দেওয়াটা ‘পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।’


২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে আগ্রহী। তিনি তার এই ইচ্ছার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে বলেছেন।

গত বছর মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পেলে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মাচাদো বলেছিলেন, তিনি তার শান্তির নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন।

তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানিয়ে দেয়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। পদক অন্য কারও হাতে দেওয়া বা উপস্থাপন করা যেতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম