Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া সরকার ও কুর্দি বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া সরকার ও কুর্দি বাহিনী

স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) দুপক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া সরকার ও কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফ। চুক্তি অনুযায়ী, ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার। 

গেল কয়েকদিন ধরেই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স- এসডিএফের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। অবশেষে স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) দুপক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। 

এই চুক্তির আওতায় ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে। পাশাপাশি তাদের একটি অংশ সিরীয় সামরিক কাঠামোয় একীভূত হবে।


চুক্তিতে আরও বলা হয়েছে, এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এতে করে ‘জাতীয় অংশীদারিত্ব’ নিশ্চিত হবে। একইসঙ্গে, সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাসক্ষেত্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরিয়া সরকার। এর আগে, গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ

মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ

সিরিয়ায় আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু

সিরিয়ায় আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান

প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী

প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী

আরও পড়ুন

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম