Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

মোজাম্বিকে উদ্ধার কাজ ব্যহত হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা। সংগৃহীত ছবি

Advertisement

ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকা সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিতে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। খবর এএফপির

কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও ঝড়ে দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ গৃহহীন হয়েছেন।

এরপরই দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান এলিয়াস সিথোলে বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেন।

এই বন্যার রেশ পড়েছে প্রতিবেশী দেশ মোজাম্বিকেও। সেখানকার নদীর পানি উপচে পড়ে অনেক এলাকায় পুরো বসতি তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

এসময়ে মানবেতর জীবনযাপন করছেন দেশটির নাগরিকেরা। মোজাম্বিকের গাজা প্রদেশের বাসিন্দা চাউনা মাকুয়াকুয়া এএফপিকে জানান, তার ভাবি চার দিন ধরে ছাদের ওপর আটকে ছিলেন। সেখানেই তিনি সন্তান জন্ম দেন। কিন্তু এখনো মা ও নবজাতক কোনো সহায়তা পাননি।

মোজাম্বিক সরকারের তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা বেশি থাকায় মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে। 

এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা সরকার মোজাম্বিকের দক্ষিণাঞ্চলে উদ্ধারকাজে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় আগামী ঘণ্টাগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনি থেকে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনি থেকে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

আরও পড়ুন

ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম