বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম, রেকর্ড ছুঁয়েছে রূপা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
কয়েকদিন টানা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডলারের মূল্য হ্রাস ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে টানা ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। তবে শুক্রবার (২৩ জানুয়ারি) একই দিনে স্বর্ণের দাম প্রায় প্রতি আউন্স ৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। স্বর্ণের দাম কমলেও রূপা ও প্লাটিনামের দাম এখনও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।
বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, রেকর্ড দামের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় স্বর্ণের দামে এই কিছুটা পতন দেখা গেছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে স্পট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৪,৯৩০.৪৪ ডলার। যা আগের তুলনায় ০.১ শতাংশ কম। দিনের শুরুতে অবশ্য স্বর্ণের দাম রেকর্ড ৪,৯৬৭.০৩ ডলারে পৌঁছেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯৩২.২০ ডলারে দাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।
এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকম্যান ওতুনুগা রয়টার্সকে বলেন, ‘ভূরাজনৈতিক ও শুল্কসংক্রান্ত ঝুঁকি কিছুটা কমলেও বাজারে সতর্কতা এখনো প্রবল। অনিশ্চয়তা পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। স্বল্পমেয়াদে কারিগরি কারণ এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দাম আরও বাড়তে বাধা দিচ্ছে।’
বিশ্ব বাজারে দাম কমলেও দেশের বাজারে ১২ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। এতে পূর্বের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
