Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম

৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে মূল্য কমার প্রভাব দেশের বাজারের স্বর্ণের দামে পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সমন্বিত সেই দামেই আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে স্বর্ণ।

গত সোমবার (৫ অক্টোবর) থেকে বাজুস নতুন দাম কার্যকর করে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

আরও পড়ুন
স্বর্ণের দাম বাড়ল

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামও কমেছে। এ মানের স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। এর আগের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, এ ধরনের স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। আগে দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রাম ৩৭০ টাকায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

ভারতে ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯২ হাজার টাকা!

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

কম দামে সৌদি থেকে স্বর্ণ আনবেন যেভাবে

আরও পড়ুন

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

এখন কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়?

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আরও কমবে স্বর্ণের দাম, মিলল যে ইঙ্গিত

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম