Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেলানিয়া কেন ‘স্যার’ ডাকেন, সমাবেশে জানালেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

মেলানিয়া কেন ‘স্যার’ ডাকেন, সমাবেশে জানালেন ট্রাম্প

ফাইল ছবি

Advertisement

টেক্সাসে এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার স্ত্রী মেলানিয়া তাকে নাম ধরে ডাকেন না। এমনকি আদর করেও কোনো নামে ডাকেন না। বরং তিনি ‘স্যার’ বলে সম্বোধন করেন।

বুধবার (৭ অক্টোবর) টেক্সাসে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে প্রচারে গিয়ে ট্রাম্প এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোকে নিয়ে কথা বলেন। একপর্যায়ে তিনি আবারও দাবি করেন, তালারিকো ভেগান। অর্থাৎ তিনি মাংস ও প্রাণিজ খাবার খান না। তবে তালারিকো বারবার এই দাবি অস্বীকার করেছেন।

‘ভেগান’ শব্দটির উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প মেলানিয়ার প্রসঙ্গ টানেন। তিনি জানান, মেলানিয়া তাকে একবার সংশোধন করে বলেছিলেন, শব্দটি কীভাবে উচ্চারণ করতে হয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মেলানিয়া তাকে বলেছিলেন, স্যার, আপনাকে আমার একটা উপকার করতে হবে—এটা ওইভাবে নয়, এভাবে উচ্চারণ করতে হবে।

এরপর ট্রাম্প আবারও তালারিকোকে ভেগান বলে দাবি করেন। কৌতুকের সুরে বলেন, তালারিকো শুধু একটু লেটুস খেতে চান। ট্রাম্প আরও দাবি করেন, রাজনৈতিক কারণে তালারিকোকে মাংস খেতে হচ্ছে। এ কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন। তার দাবি, নির্বাচনি প্রচারের জন্য তালারিকোকে বারবিকিউ অনুষ্ঠানে গিয়ে মাংস খেতে হয়েছে।

তবে তালারিকো কখনো নিজেকে ভেগান বা নিরামিষভোজী হিসেবে দাবি করেননি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মাংসের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে তার কিছু মন্তব্য থেকেই রিপাবলিকানদের এ ধরনের প্রচারণার সূত্রপাত। পালটা বক্তব্যে তালারিকো বলেছেন, তিনি বহুদিন ধরেই বারবিকিউ খেয়ে আসছেন।

এদিকে টেক্সাসের সিনেট নির্বাচনে তালারিকো সাম্প্রতিক জরিপগুলোতে প্যাক্সটনের চেয়ে এগিয়ে রয়েছেন। একটি সাম্প্রতিক সিয়েনা কলেজ জরিপে তালারিকো ৫১ শতাংশ সমর্থন নিয়ে প্যাক্সটনের ৪৫ শতাংশের চেয়ে এগিয়ে ছিলেন। অন্য একটি ফক্স নিউজ জরিপেও তিনি ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে ছিলেন।

টেক্সাসে ডেমোক্র্যাটদের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। সেখানে সর্বশেষ কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় পেয়েছিলেন লয়েড বেন্টসেন, ১৯৮৮ সালে। তালারিকো জয়ী হলে দীর্ঘ সময় পর টেক্সাসে ডেমোক্র্যাটদের বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

‘আমার মতো মানুষদের নোবেল দেয় না’ আক্ষেপ ট্রাম্পের

‘আমার মতো মানুষদের নোবেল দেয় না’ আক্ষেপ ট্রাম্পের

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্লেগের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

মার্কিন হামলায় ইরানের ১১১ পেট্রোকেমিক্যাল ও ওষুধ কারখানা ক্ষতিগ্রস্ত

মার্কিন হামলায় ইরানের ১১১ পেট্রোকেমিক্যাল ও ওষুধ কারখানা ক্ষতিগ্রস্ত

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

আরও পড়ুন

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ দিল্লিতে

সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ দিল্লিতে

আন্দোলন উত্তাল ভারত, চাপের মুখে মোদি সরকার?

আন্দোলন উত্তাল ভারত, চাপের মুখে মোদি সরকার?

রোহিঙ্গাদের পর কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান

রোহিঙ্গাদের পর কাশ্মীরে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম