Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার

ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। ছবি: সংগৃহীত

Advertisement

সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীতে চালানো এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রো নদীর দুই তীরের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে শহরের একাংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একটি চিকিৎসা কেন্দ্রসহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরের পর এটি কিয়েভে তৃতীয় বড় ধরনের হামলা, যা এমন এক সময় ঘটল যখন তীব্র শীতে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে শহরটি।

একই সময়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, সেখানে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা হামলায় বাস্তুচ্যুতদের একটি আবাসিক ভবন, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় শহরটিতে অন্তত ১১ জন আহত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আবুধাবিতে যখন শান্তি আলোচনার প্রথম দিন শেষ হয়েছে, ঠিক সেই মুহূর্তে এই হামলা রাশিয়ার কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। শান্তি আলোচনার টেবিলে বসা সত্ত্বেও রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করা অব্যাহত রেখেছে। 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও ধ্বংসাবশেষের কারণে অনেক ভবন ও নাগরিক পরিষেবার ক্ষতি হয়েছে।

সূত্র: রয়টার্স


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম