Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসলামিক বিপ্লবী গার্ড কি, কেন তাদের নিয়ে শঙ্কায় ইইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

ইসলামিক বিপ্লবী গার্ড কি, কেন তাদের নিয়ে শঙ্কায় ইইউ

Advertisement

ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই সংস্থাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছেন ইরান যুক্তরাজ্যে থাকা এমন আরও দশ ব্যক্তিকে টার্গেট করেছে যার মধ্যেই একজন ইরানি সাংবাদিকও রয়েছেন। ওদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উভয়েই ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ করেছেন যাতে করে ইরানি সংস্থাটিকে সন্ত্রাসী তালিকায় ফেলা হয়।

এ প্রসঙ্গে তারা সাম্প্রতিক সময়ে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর যে পন্থায় বিক্ষোভ দমন করার চেষ্টা করা হয়েছে সেটিকেও তুলে ধরেছেন। মাহসা আমিনি দেশটির নৈতিকতা পুলিশের হাতে আটকের পর পুলিশী হেফাজতে মারা যান।

যুক্তরাষ্ট্র অবশ্য ২০১৯ সালেই আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে হেজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ তুলে।

বিপ্লবী গার্ড কে?

বিপ্লবী গার্ড ইরানের সেনাবাহিনীর একটি শাখা। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিষ্ঠা করা হয়।

সাধারণ সেনাবাহিনীর পাশাপাশিই তারা কাজ করে। বিপ্লবী গার্ড সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কাছে সরাসরি জবাব দেয়। এ বাহিনী ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক অভিযান এবং ইরানের আঞ্চলিক প্রভাব রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

বর্তমানে বিপ্লবী গার্ডের ১ লাখ ৯০ হাজার সক্রিয় সদস্য রয়েছে। এছাড়া রিজার্ভ সেনা আছে ৬ লাখের বেশি।

বিপ্লবী গার্ড ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কার্যক্রম দেখে। এছাড়া মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুথিসহ যেসব প্রক্সি গ্রুপ আছে তাদের সহায়তা করে।

২০১৯ সালে বিপ্লবী গার্ডকে প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরমাধ্যমে প্রথমবার অন্য আরেকটি দেশের সরকারি বাহিনীকে সন্ত্রাসীর তকমা দেয় তারা।

সামরিক দায়িত্বের পাশাপাশি ইরানের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোতেও বিপ্লবী গার্ড গভীরভাবে যুক্ত।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন রুবিও

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন রুবিও

কপ-৩১ সম্মেলন শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে জোর’ দেওয়ার আহ্বান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে জোর’ দেওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম