Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসামের মুখ্যমন্ত্রীকে ২ টাকা ভিক্ষা দিতে চাইলেন ওয়াইসি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

আসামের মুখ্যমন্ত্রীকে ২ টাকা ভিক্ষা দিতে চাইলেন ওয়াইসি

Advertisement

ভারতে মুসলিম নিপীড়ন ও বৈষম্যের ঘটনায় ব্যাপক বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যসরকারের প্রধান হয়েও একটি বিশেষ ধর্মের লোকদের প্রতি দ্বিচারিতার ঘোষণা দেওয়ায় বইছে সমালোচনার ঝড়। এর কড়া জবাব দিয়েছেন দেশটির অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, এ দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে।

আসামে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুখ্যমন্ত্রী হিমন্তের রোষাণলে পড়েছে ‘মিয়াঁ’ সম্প্রদায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, যতদিন তিনি আসামের মসনদে থাকবেন, ততদিন মিয়াঁদের দুর্ভোগ কাটবে না। এমনকি তাদের আসাম ছেড়ে চলে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। 

হিমন্তের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার ওয়াইসি। নিজামাবাদে এক জনসভায় তিনি বলেন, ‘তিনি (মুখ্যমন্ত্রী হিমন্ত) বলেন, যদি কোনও অটোচালক মিয়াঁ মুসলিম হয়, তাহলে তাকে কম ভাড়া দিতে হবে। যদি ভাড়া হয় পাঁচ টাকা, তাহলে তাকে দিতে হবে চার টাকা। হিমন্ত, আমি আপনাকে দুই টাকা দেব, আপনি কি নেবেন?’

তিনি আরো বলেন, ‘আমি জানি, আপনি এ দুই টাকা ভিক্ষা চাইছেন। আমি কি আপনাকে এই টাকা পাঠাব? ভারতের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত ‘মিয়াঁ মুসলিমদের’ প্রতি বৈষম্য করছেন।’

ব্যারিস্টার ওয়াইসি বলেন, আপনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাই হন না কেন, বৈষম্য করা উচিত নয়। কিন্তু তিনি বলছেন 'আমরা মিয়াঁদের সঙ্গে এটি করব, ভোট দিতে বাংলাদেশে যাও।' আপনি ঠিক কী করতে চান?

মুখ্যমন্ত্রী হিমন্তের বক্তব্য

সম্প্রতি নির্বাচনি এক জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, এই মিয়াঁরা আসলে বাংলাদেশের বাসিন্দা। খুলনা অঞ্চল থেকে তারা আসামে অনুপ্রবেশ করেছেন। 

তিনি বলেন, 'আমি জানি মিয়াঁরা আমাদের ভোট দেবে না। তাদের উচিত বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। সরকার যদি মিয়াঁদের জন্য সমস্যা তৈরি করে, তবেই তারা আসাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। 

তিনি জানান, যতদিন তিনি মুখ্যমন্ত্রী আছেন, ততদিন মিয়াঁদের ‘কপালে দুঃখ’ আছে। তার মতে, মিয়াঁরা অবৈধ বাংলাদেশি, তাই ভারতে কাজ করার কোনো আইনি অধিকার তাদের নেই। এমননি সাধারণ মানুষের প্রতি তার অদ্ভুত পরামর্শ, 'রিকশা চালক যদি মিয়াঁ হন, তবে ৫ টাকা ভাড়ার জায়গায় ৪ টাকা দিন।' 

তার লক্ষ্য যে, মিয়াঁদের আর্থিক ও মানসিকভাবে কোণঠাসা করা, তা তার বক্তব্যে স্পষ্ট। ভোটের অঙ্ক কষেই যে হিমন্তের এই ‘মিয়াঁ-বিরোধী’ নীতি, তা রাজনৈতিক মহলের ধারণা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলমান হলে আবেদনই খারিজ

পশ্চিমবঙ্গে বাদপড়া ভোটারদের আপিল মুসলমান হলে আবেদনই খারিজ

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

আরও পড়ুন

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম