Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মোদি সরকার ‘ভারত মাতাকে’ বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

মোদি সরকার ‘ভারত মাতাকে’ বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। 

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে ‘একতরফা’ বলে অভিহিত করে তিনি অভিযোগ করেন, এই চুক্তির মাধ্যমে সরকার ‘ভারত মাতাকে বিক্রি’ করে দিয়েছে। 

রাহুল গান্ধী এই চুক্তিকে ভারতের স্বার্থে একটি ‘পাইকারি আত্মসমর্পণ’ হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে এবং কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে।

বক্তব্য চলাকালীন রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ভারত মাতাকে বিক্রি করতে সরকারের লজ্জা করছে না কেন।  তিনি অভিযোগ করেন, এই চুক্তির ফলে ভারত কার কাছ থেকে তেল কিনবে তা এখন আমেরিকা নির্ধারণ করবে।  কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে ভারতীয় বাজার ছেয়ে যাবে, যা দেশীয় কৃষকদের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এর পাশাপাশি ভারতীয় বস্ত্রশিল্প এই চুক্তির ফলে ধ্বংস হয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ‘যুদ্ধের যুগ শেষ’ সংক্রান্ত পুরনো মন্তব্যের রেশ ধরে রাহুল গান্ধী বলেন, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং বিশ্ব এখন যুদ্ধের যুগের দিকেই ধাবিত হচ্ছে।  

তিনি জোর দিয়ে বলেন, ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় থাকলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে সমমর্যাদার ভিত্তিতে কথা বলত এবং ভারতকে একটি সমান অংশীদার হিসেবে বিবেচনা করার দাবি জানাত।  এই সংকটময় সময়ে দেশের মানুষ, তথ্য সুরক্ষা, খাদ্য সরবরাহ এবং জ্বালানি ব্যবস্থাকে রক্ষা করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সূত্র: দ্য হিন্দু।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম