Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

Advertisement

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশেটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সতর্কবার্তায় তিনি বলেন, ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। 

তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে যেকোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর সম্ভব নাও হতে পারে।

টাস্ক বলেন, অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই দেশটিতে যাবেন না।

টাস্কের এই সতর্কতা এসেছে বুধবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম এক্সিওসেএর একটি প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিনিদের ধারণার চেয়েও অনেক বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী একটি বিশাল হামলা খুব শিগগির শুরু হতে পারে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতটি গত মাসে ভেনেজুয়েলায় চালানো একদিনের অভিযানের চেয়ে বরং একটি যুদ্ধের মতো হওয়ার সম্ভাবনা বেশি। একই সূত্র এক্সিওসকে জানিয়েছে যে, এটি সম্ভবত একটি যৌথ মার্কিন-ইসরাইলি আক্রমণ হবে, যার পরিধি গত জুনের ১২ দিনের যুদ্ধের চেয়েও ব্যাপক হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে, যেখানে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। 

যদিও উভয় পক্ষই বলেছে যে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়ে গেছে।

সূত্র: দ্য জেরুসালেম পোস্ট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম