Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি দল। ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে চার ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এলাকায় ‘সন্ত্রাসী’দের উপস্থিতির নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে এ অভিযান চালানো হয়।

তীব্র গোলাগুলির সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানানো হয়েছে।

বর্তমানে এ এলাকায় চিরুনি অভিযান চলছে, যাতে কোনো ‘সন্ত্রাসী’ লুকিয়ে থাকলে তাকে আটক বা নির্মূল করা যায়। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

‘সন্ত্রাসে মদদ দিলে হামলা’,কড়া হুঁশিয়ারি ভারতের

‘সন্ত্রাসে মদদ দিলে হামলা’,কড়া হুঁশিয়ারি ভারতের

আরও পড়ুন

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম