Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডকে বিশ্বের বিবেকের জন্য একটি বড় কলঙ্ক বলে অভিহিত করেছেন। লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসরাইল যতই নিরাপত্তার হুমকিতে থাকুক না কেন, ফিলিস্তিনিদের ওপর চলা এসব বর্বরতা কোনোভাবেই জায়েজ করা যায় না। 

ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশায় সাধারণ মানুষের ক্ষোভকে তারা মূল্যায়ন করেন এবং এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কথা জানান। 

লেবার পার্টির নতুন নীতি অনুযায়ী পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উচ্ছেদ ও গাজায় যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো তারা এখন স্পষ্টভাবে সামনে আনছেন। শুধু কথার কথায় সীমাবদ্ধ না থেকে ইসরাইলি অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ব্রিটিশ অর্থায়ন ও নির্মাণ খাতের সহায়তা বন্ধ করার জোরালো ঘোষণা দিয়েছেন মিলিব্যান্ড।

তবে তিনি স্পষ্ট করেন যে তাদের এই প্রতিবাদ সাধারণ ইসরাইলি জনগণের বিরুদ্ধে নয়, বরং সরকারের ভূমিকার বিরুদ্ধে। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করার যেকোনো চক্রান্ত প্রতিহত করার প্রতিও দৃঢ় সংকল্প প্রকাশ করা হয়। 

নিজের পারিবারিক শিক্ষা ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার মূল্যবোধের কথা স্মরণ করে মিলিব্যান্ড বলেন, অন্যায়ের সামনে চুপ করে না থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটাকে সুন্দর রাখা আমাদের দায়িত্ব। বয়সের সাথে মানুষ উদাসীন হয় না—এই বিশ্বাস রেখে তিনি ব্রিটিশ মূল্যবোধ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে জলবায়ু, নিরাপত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন স্বার্থে ব্রিটেনের ভবিষ্যৎ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও গভীর ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি। 

সূত্র: আনাদোলু এজেন্সি


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

গাজায় ত্রাণ আটকে দেওয়ায় ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হবে ১০ গুণ কঠোর: ইরান

আরও পড়ুন

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম