Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘সন্ত্রাসে মদদ দিলে হামলা’,কড়া হুঁশিয়ারি ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

‘সন্ত্রাসে মদদ দিলে হামলা’,কড়া হুঁশিয়ারি ভারতের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

Advertisement

কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দিতে থাকলে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় হামলা চালাতে নয়াদিল্লি প্রস্তত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এনডিটিভি ডিফেন্স সামিটে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। 

রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং যুদ্ধ বা অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায় না। তবে শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।

তিনি বলেন, ‘ভারত শান্তি চায়, যুদ্ধ চায় না। আমরা অন্য দেশের ভূখণ্ড দখল করতে চাই না, কাউকে হুমকিও দিতে চাই না। তবে নীরব থাকা আর দুর্বলতার মধ্যে পার্থক্য আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করব না। যতদিন আমাদের কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দেবে, ততদিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য আমরা প্রস্তুত থাকব—এ কথা তাদের এবং বিশ্ববাসীকে জানাতে চাই।’


রাজনাথ সিংয়ের বক্তব্যে প্রতিবেশী দেশ বলতে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তান বা পাকিস্তানভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভারতে হামলা চালানোর অভিযোগ করে আসছে। পাকিস্তান এসব অভিযোগের বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করে আসছে।

ভারতের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহেলগামে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা হামলা চালায়। এতে একজন নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

এর জবাবে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ভারত জানিয়েছিল। মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালাকোট, চাকসওয়ারি, ভিম্বার, নীলম ভ্যালি, ঝেলাম ও চাকওয়ালসহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়।


রাজনাথ সিং বলেন, ভারত আলোচনায় বিশ্বাস করে এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে চায়। তবে কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেই সংলাপ আর চলবে না।

তিনি বলেন, ভারত সংলাপে বিশ্বাস করে। কিন্তু কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেখানেই সংলাপের অবসান হবে। ভারত সহযোগিতা চায়, তবে জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।

এনডিটিভি ডিফেন্স সামিটে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা শিল্প নিয়ে দেশটির সামরিক কর্মকর্তা, প্রতিরক্ষা খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা আলোচনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে: শুভেন্দু

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে: শুভেন্দু

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ বিদেশি

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ বিদেশি

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

আরও পড়ুন

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম