Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পাটাপোঁতার মাঝে পিষ্ট হচ্ছে ইউরোপীয়রা: ইইউ প্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

পাটাপোঁতার মাঝে পিষ্ট হচ্ছে ইউরোপীয়রা: ইইউ প্রধান

ইরানে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ১০ম দিনে গড়িয়েছে। এতে হাজারো মানুষের প্রাণহানী ঘটেছে। ইতোমধ্যে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি সংকট। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী ইউরোপের (ইইউ) দেশগুলো। 

আজ সোমবার (৯ মার্চ) এ মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ইতোমধ্যে ইউরোপে অনুভূত হচ্ছে, যার কারণে জ্বালানির দাম বাড়ছে এবং পশ্চিমা সামরিক জোট-ন্যাটোর মিত্ররা লক্ষ্যবস্তু হচ্ছে।

মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে এক মধ্যাহ্ন আলোচনার আগে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখন অনাকাঙ্ক্ষিত পরিণতিসহ একটি আঞ্চলিক সংঘাত দেখছি এবং এর প্রভাব ইতোমধ্যে বাস্তবে রূপ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের নাগরিকরা এই সংঘাতের মধ্যে আটকা পড়েছে। আমাদের সহযোগীরা আক্রান্ত হচ্ছে।’

উদাহরণ হিসেবে তিনি ইইউ সদস্য দেশ সাইপ্রাসের একটি ব্রিটিশ ঘাঁটিতে ইরান-তৈরি ড্রোনের আঘাত, বাণিজ্যে ব্যাঘাত এবং ‘মানুষের বাস্তুচ্যুতির’ কথা উল্লেখ করেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বার্ষিক সমাবেশে তিনি বলেন, এই যুদ্ধের ‘দীর্ঘমেয়াদী প্রভাব’ আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎ এবং বিশ্ব দরবারে ২৭টি দেশের এই জোটের অবস্থান নিয়ে ‘অস্তিত্ব রক্ষার প্রশ্ন’ তৈরি করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা কেবল নিজেদের গুটিয়ে নেব এবং এই বিশৃঙ্খল বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেব—এমন ধারণা একটি চরম ভুল।’

সূত্র: আলজাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম