Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ঘরছাড়া ৭ লাখ বাসিন্দা, মানবিক সংকটের মুখে লেবানন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম

ঘরছাড়া ৭ লাখ বাসিন্দা, মানবিক সংকটের মুখে লেবানন

ছবি: সংগৃহীত

Advertisement

ক্রমবর্ধমান সংঘাতের জেরে লেবাননে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। দেশটির সরকারি তথ্য, চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে প্রায় সাত লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন এবং বাস্তুচ্যুত হিসেবে সরকারি মানবিক সহায়তা পোর্টালে নাম নিবন্ধন করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় লেবানন সরকার দেশজুড়ে ৫৬০টিরও বেশি আশ্রয়কেন্দ্র খুলেছে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী হানিন সায়েদ। বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর জন্য খাদ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা অন্তত দুই লাখ মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

সংঘাতের তীব্রতা সম্প্রতি আরও বেড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালায়। এর পালটা জবাবে ইসরাইল রাজধানী বৈরুতের বেশ কয়েকটি শহরতলীতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।

সূত্র: বিবিসি।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম